সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

রাজশাহী হোমিওপ্যাথি সমাজের উদ্বেগ

নিউজ ডেস্ক১৮ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
রাজশাহী হোমিওপ্যাথি সমাজের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে পূজার উৎসবে স্পিরিট পানে মৃত্যুর ঘটনা  ও বিভিন্ন হোমিও ফার্মেসীতে ডিবি পুলিশের অভিযানে উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী হোমিওপ্যাথি সমাজ।

মঙ্গলবার রাজশাহী হোমিও সমাজ,  বিশিষ্ট চিকিৎসক, হোমিও ঔষধ বিক্রেতা প্রতিষ্ঠান ও রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক ও কর্মচারীবৃন্দ,  ইন্টার্ণ ডাক্তারগন রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে অনুষ্ঠিত এক জরুরী সভায় এই উদ্বেগ প্রকাশ করেন ।

 

সভায় উদ্বেগের সাথে বক্তাগন বলেছেন,  বর্তমানে উদ্ভুত পরিস্থিতিতে হোমিও ব্যবসা, চিকিৎসা সেবা জন্য হুমকি স্বরুপ। বর্তমানে হোমিও ব্যবসায়ীগন সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করতে গিয়ে সমাজের কাছে হেয় পতিপন্ন হচ্ছে । এমনকি ব্যবসায়ীগন আর্থিকভাবে ক্ষতির সম্মুখিন হচ্ছে।

 

এমতাবস্থায়  উপস্থিত তারা  প্রশাসনের সু-দৃষ্টি  কামনা করছেন। সভায় আরো বলা হয়েছে যদি কেউ অবৈধ ভাবে হোমিও ব্যবসা পরিচালনা করে তার বিরুদ্ধে প্রশাসন যে কোন ব্যবস্থা নিলে তারা  সম্মিলিত ভাবে সকলে সহযোগিতা করবেন। তবে যে কোন অজুহাতে কাউকে হয়রানী না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে ।

 

রাজশাহী  হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পক্ষ থেকে ডিবি পুলিশের হাতে গ্রেফতারকৃত শিক্ষক ডাঃ সায়েরা বানুর বিচার ও কলেজ থেকে অপসারনের দাবী জানানো হয়েছে সভা থেকে ।

 

রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডাঃ শামীম চৌধুরীর সভাপতিত্বে এই জরুরী সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট হোমিও চিসিৎসক ডাঃ দিলখোস মতিন, ডাঃ ডি.এম জাব্বার, হোমিও ঔষধ বিক্রেতা  মিজানুর রহমান, ডাঃ হুসাইন আহম্মদ রাসা, কলেজের পক্ষ থেকে  প্রভাষক ডাঃ প্রণয় কান্তি লস্কার, প্রভাষক ডাঃ খাজা মোঃ শরিফ উদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ মাহিদুজ্জামান ফারুক,  ইন্টার্ণ চিকিৎসকদের পক্ষে ডাঃআলমগীর, স্বাহোচিক এর সাধারণ সম্পাদক ডাঃ খালেক বিশ্বাস, সভাপতি ডাঃ এস.এ সালাম ।

সভা পরিচালনা করেন ডাঃ আনিসুর রহমান।

স/শ