মোহনপুর প্রতিনিধিঃ
মোহনপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মোট ৭ জনকে আটক করা হয়েছে। গত দুদিনে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটতকৃতরা হলেন, ধূরইল হাট পাড়া হারুন মালাকারের ছেলে মহির মালাকর (৪৬), আব্দুল হামিদের ছেলে সাবের আলী(৪৮), মৃত ময়েজ এর ছেলে বাবু (৩৯),পবা উপজেলা নওহাটা গ্রামের মৃত তজিবুর রহমানের ছেলে সোহেল রানা(৩৬) এবং পূর্ব পুঠিয়াপাড়া গ্রামের ইয়াদ উল্লাহ শেখের ছেলে শেখ ইসতিয়াক আহম্মেদ(৩৫)।
এর মধ্যে ৫ জনকে মাদকদ্রব্যে আইনে মামলা দায়ের করা হয়। ২ জনকে ভ্রাম্যমান ২ জন দেওয়া হয়। তারা হলেন মৌগাছী গ্রামের মৃত হেবলের ছেলে ওহাব আলী (৪০) শনখেজুর গ্রামের সেকান্দর আলীর ছেলে মাসুদ রানা (৩৬) কে ১ মাসের বিনাশ্রম কারান্ডের আদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট আলমগীর কবির।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান,নিয়মিত মামলার আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে এই অভিযান অব্যহত থাকবে।
স/শ










