সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

বাগমারায় ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

নিউজ ডেস্ক১৮ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
বাগমারায় ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

 

 

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ১৬ টি ইউনিয়ন পরিষদে আগামী ৩১ অক্টোবরের নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান,সদস্য ও সংরক্ষিত মহিলা প্রার্থীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত  হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার  মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাবেদ আলী, পুঁঠিয়া সার্কেল এএসপি আসলাম আহম্মেদ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন,বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন।

উপজেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার,কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান,এলজিইডি প্রকৌশলী সানোয়ার  হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

উক্ত মতবিনিময় সভায় নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রার্থী যাতে কোন প্রকার অসদাচরন অবলম্বন করতে না পারে পাশাপাশি কোন প্রার্থী যেন নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন না করে সেই বিষয়ে আলোচনা করা হয়।

স/অ