সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারাকে টপকে দাওকান্দি ডিগ্রী কলেজ জাতীয়করণ

নিউজ ডেস্ক১৭ অক্টোবর ২০১৬৩ মিনিট পড়া
সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারাকে টপকে দাওকান্দি ডিগ্রী কলেজ জাতীয়করণ

দুর্গাপুর প্রতিনিধি:

দুর্গাপুর ডিগ্রী কলেজের সভাপতি দুর্গাপুর-পুঠিয়া আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারাকে টপকে উপজেলার দাওকান্দি ডিগ্রী কলেজ জাতীয়করণ  করেছেন কলেজের সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম আখতার জাহান (এমপি)। দুর্গাপুরে কলেজ জাতীয়কনে স্থানীয় এমপিকে দেখিয়ে দিলেন অপর এমপি আক্তারজাহান। এমনটাই গুঞ্জন চলছে উপজেলার আনাচে কানাচে। ফলে এনিয়ে দুর্গাপুর উপজেলা বাসীর মাঝে দেখা দিয়েছে নানা জল্পনা কল্পনা। এতে দুর্গাপুর ডিগ্রী কলেজ জাতীয়করণ ফিরে পেতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।

 
জানা গেছে, বর্তমান সরকারের জাতীয়কর নীতিমালায় একএক করে বিভিন্ন বেসরকারি কলেজ জাতীয়করণ করে আসছে। গত ১৬ অক্টোবর রোববার আরো ২৩টি কলেজ জাতীয়করন করা হয়। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সরকারের এই পদক্ষেপ অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে দুর্গাপুর উপজেলা সদর দুর্গাপুর ডিগ্রী কলেজ বাদ দিয়ে উপজেলার শেষ প্রান্তে অবস্থিত ১৭ কিলোমিটার দুরে দাওকান্দি ডিগ্রী কলেজ জাতীয়করণ তালিকায় নাম প্রকাশ করা হয়েছে। ফলে এনিয়ে স্থানীয় এলাকাবাসী, শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক ক্ষোভ।

 
কথা উঠেছে দুর্গাপুর ডিগ্রী কলেজের সভাপতি দুর্গাপুর-পুঠিয়া আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারাকে তোয়াক্কা না করেই উপজেলা শেষ পান্তে অবস্থিত দাউকান্দি কলেজের সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম আখতার জাহান (এমপি) নিয়মনীতি তোয়াক্কা না করে স্থানীয় সংসদ সদস্যকে বৃদ্ধাঙগুলি দেখিয়ে তার প্রতিষ্ঠান জাতীয়কন করেছেন। ফলে এমন ঘটনায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

 
দুর্গাপুর ডিগ্রী কলেজ কর্তৃপক্ষ জানান, দুর্গাপুর ডিগ্রী কলেজ উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী পর্যায়ের পরীক্ষার ফলাফল উপজেলার মধ্যে প্রতিবছর শীর্ষ স্থান অর্জন করে থাকে। এক কথায় বলা যায়, জাতীয়করণের পরিপূর্ণ অবকাঠামো রয়েছে এ কলেজে। অথচ প্রায় দুই হাজার শিক্ষার্থী অধ্যয়নরত দুর্গাপুর ডিগ্রী কলেজের নাম জাতীয়করণের তালিকায় না থাকায় এলাকাবাসী হতাশ হয়ে পড়েছেন।

 
এবছরে দুর্গাপুর ডিগ্রী কলেজ শ্রেষ্টত্ব অর্জন করেছেন। সরকারি নিতিমালা অনুযায়ী শিক্ষারমান ও সদরে অবস্থিত এমন শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয় করনের আওতায় আনা হবে এমন জারি থাকলেও নিয়ম না মেনেই অত্র দাওকান্দি কলেজ কর্তৃপক্ষ মোটা অংকের টাকার বিনিময়ে তাদের প্রতিষ্ঠানকে জাতীয়করণের তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছে বলে কথা উঠেছে।

 
দুর্গাপুর পৌর এলাকার কয়েজন শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, দাওকান্দি কলেজটি জাতিয়করণ করায় দুর্গাপুর উপজেলা বাসীর কোন উপকারে আসবে না। কেননা দুর্গাপুর বাজার থেকে প্রায় ১৭ কিলোমিটার দুরে ও উপজেলা শেষ প্রান্তে অবস্থিত ওই কলেজটি। ওই কলেজের এক কিলোমিটার দিয়ে বয়ে গেছে পবা, মোহনপুর, তানোর, বাগমারা উপজেলার সিমানা। যার ফলে দুর্গাপুর উপজেলা বাসীর কোন উপকারে আসবেনা ওই শিক্ষা প্রতিষ্ঠানটি।

 
দুর্গাপুর প্রাণ কেন্দ্রে অবস্থিত প্রাচীন ও ঐতিহ্যবাহী দুর্গাপুর ডিগ্রী কলেজের নাম জাতীয়করণে অন্তর্ভূক্ত না হওয়ায় অত্যন্ত মর্মাহত ও ক্ষুদ্ধ।

 
উপজেলাবাসী দুর্গাপুর ডিগ্রী কলেজকে জাতীয় করনের তালিকায় অন্তর্ভুক্তির জন্য মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে দুর্গাপুর ডিগ্রী কলেজ জাতীয়কণ নামের তালিকা থেকে বাদ পড়ায় সোমবার দুর্গাপুর ডিগ্রী কলেজের সকল শিক্ষার্থী জাতীয়করনের বাবীতে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিলটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অত্র কলেজে শেষ হয়।

স/অ