নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে মহানগর জামায়াতের সাঊেশ আমির মোঃ আতাউর রহমানসহ মোট ৪০ জনকে আটক করেছে রাজশাহী মেট্রেপলিটন পুলিশ। শনিবার রাজশাহীম হানগরীর ৪ টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
রোববার রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শনিবার বোয়ালিয়া মডেল থানা ১০ জন, রাজপাড়া থানা ১৫ জন, মতিহার থানা ০৭ জন, শাহমখদুম থানা ৪ জন এবং ডিবি ৪ জনকে আটক করা হয়।
পুলিশের এ কর্মকর্তা জানান, আরএমপি ডিবি পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে লক্ষীপুর এলাকা থেকে জামায়াতের সাবেক আমির মোঃ আতাউর রহমানকে আটক করে। এছাড়া ২০ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৪ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ীদের মধ্যে, মতিহার থানার শরিফুল ইসলাম(৪০)কে ১৫০গ্রাম গাঁজাসহ, রাজপাড়া থানার টনি (২৭) কে ৫ গ্রাম হেরোইনসহ, শাহমখদুম থানার শ্রীসুশান্ত দাস(৩০)কে ৫০ গ্রাম গাজাসহ আটক করা হয়। এছাড়া জিয়াউল হক(৩৫) নামক একজনকে ৫১ পিচ ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞআদালতে সোপর্দ করা হয়েছে জানানো হয়।
স/আ











