সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নাটোর

বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগে এনএস কলেজের শিক্ষার্থী আটক

নিউজ ডেস্ক১৬ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগে এনএস কলেজের শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগে জাহিদ বিন ইয়াছিন (২৬) নামের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রোববার  বিকেলে এনএস কলেজ থেকে তাকে আটক করা হয়।

 

আটক জাহিদ সরকারী এনএস কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। সে সিংড়া উপজেলার নিমাকদমা গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

 

নাটোর সদর থানার উপ-পরিদর্শক আবু শাহাদত জানান, রোববার বিকেলে জাহিদ তার ব্যাক্তিগত ল্যাপটপটি নিয়ে ক্যাম্পাসে বসে কাজ করছিল। এসময় বঙ্গবন্ধুর বিকৃত ছবি দেখতে পায় তার সহপাঠিরা। পরে জাহিদের সহপাঠিরা বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানালে পুলিশকে খবর দেয় কলেজ কর্তৃপক্ষ। পরে সদর থানা পুলিশ গিয়ে জাহিদকে আটক করে নিয়ে আসে।

 

উপ-পরিদর্শক সিল্কসিটি নিউজকে বলেন, জাহিদের ল্যাপটপে বঙ্গবন্ধুর বিকৃত ছবি রয়েছে এমন অভিযোগে থানায় নিয়ে আসা হলেও এখন পর্যন্ত তার ল্যাপটপ ঘেটে দেখা হয়নি। যদি ওই ধরনের কিছু থাকে তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করা হয়েছে।

স/অ