নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৩”শ ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার দুপুর দেড়টার দিকে গোদাগাড়ী থানাধীন উত্তর কানাপাড়া গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা সুত্রে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সাহেবনগর সীমান্ত ফাঁড়ির টহলদল কমান্ডার নায়েক শওকত আলী সাথে ৩ জন রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন উত্তর কানাপাড়া নামক এলাকায় টহল পরিচালনা করে ৩ ‘শ ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৬১ হাজার ২০ টাকা।
ফেনসিডিল ফেলে পালিয়ে যাওয়ার সময় এ ঘটনার সাথে জড়িত ২ জন মাদক চোরাকারবারি কে সনাক্ত করতে পেরেছে বিজিবি। এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও্ বিজিবি জানায়।
স/অ










