সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

পুঠিয়ায় মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক১৬ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
পুঠিয়ায় মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পুঠিয়া  প্রতিনিধিঃ

পুঠিয়ায় মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রোববার বিকেল ৩ টায় নন্দনপুর স্কুল মাঠে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দিয়ে তার নিজ বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে  বাস ভবনের সামনে তাকে দাফন করা হয়।

 

রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী শাহ্ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত শনিবার রাত সাড়ে ১১ টায় নিজ বাস ভবন তেলীপাড়া গ্রামে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি……ওয়া রাজেউন)।

 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারে সমবেদনা জানিয়ে আত্মার মাগফেরাত কামনা করেছেন পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ আব্দুল ওয়াদুদ দারা এম.পি, জেলা ও উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ।

স/অ