তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে কমিউনিটি ক্লিনিকগুলো উন্নত সেবার জন্য চিকিৎসার সরঞ্জাম বিতরণ করেছেন এমপি ফারুক চৌধুরী।
শনিবার সকালে তানোর স্বাস্খ্য কেন্দ্রের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব বিতরণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইসমত আরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা আলমগীর কবির, তানোর থানা আ’লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক আব্দুল্লা-আল-মামুন, তানোর থানা যুবলীগের সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না প্রমুখ।
এ সময় এমপি ওমর ফারুক চৌধুরী নিজ হাতে প্রতিটি কমিউনিটি ক্লিনিকের কর্তব্যরত চিকিৎকদের চিকিৎসার সরঞ্জামাদি তুলে দেন।
স/শ









