সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

প্রত্যাশিত পদ না পাওয়ায় মহানগর থেকে পদত্যাগ করলেন ছাত্রদলের দুই নেতা

নিউজ ডেস্ক১৫ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
প্রত্যাশিত পদ না পাওয়ায় মহানগর থেকে পদত্যাগ করলেন ছাত্রদলের দুই নেতা

নিজস্ব প্রতিবেদক:

ছাত্রদল রাজশাহী মহানগরের কমিটি থেকে পদত্যাগ করলেন দুই নেতা। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ঘোষিত ছাত্রদলের নতুন কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ায় তাদের এই পদত্যাগ বলে নিশ্চিত করেছেন দলের একাধিক সুত্র। যদিও পদত্যাগ পত্রে তাদের পারিবারিক সমস্যা ও ব্যাক্তিগত কারণের কথা উল্লেখ করেন তারা।

 

জানা যায়, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ছাত্রদল রাজশাহী জেলা ও মহানগর শাখার ছাত্রদলের কমিটি ঘোষনা করা হয়। এতে রাজশাহী সিটি কলেজের সভাপতি আকবর আলী জ্যাকি-কে মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ঘোষণা করা হয়। আর প্রত্যাশিত পদ না পাওয়ায় পরদিন শুক্রবার তিনি পদত্যাগ করেন। যার অনুলিপি বিএনপির কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়।

অপরদিকে একই কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহ্‌মেদ শান্তকে মহানগরে কোন পদ না দেয়ায় তিনিও পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন ছাত্রদলের নির্ভরযোগ্য সুত্র। যার অনুলিপি প্রদান করা হয় নগর বিএনপির নেতাদের কাছে।
ছাত্রদল সূত্র মতে, বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান আকরাম স্বাক্ষরিত এক চিঠিতে রাজশাহী মহানগর ছাত্রদলের কমিটি ঢাকা থেকেই ঘোষণা করা হয়।

ঘোষিত মহানগর ছাত্রদলের নতুন কমিটির সদস্যরা হলেন:

সভাপতিঃ আসাদুজ্জামান জনি
সিঃ সহ-সভাপতিঃ মুর্তজা ফামিন
সহ-সভাপতিঃ মাহমুদ হাসান সিথিল
সহ-সভাপতিঃ সারোয়ার জাহান শিবলি
সহ-সভাপতিঃ গোলাম রাব্বানি
সাধারন সম্পাদকঃ রফিকুল ইসলাম রবি
যুগ্ম-সম্পাদকঃ আকবর আলী জ্যাকি
যুগ্ম-সম্পাদকঃ সাহিয়ান আহমেদ
সাংগঠনিক সম্পাদকঃ মাকসুদুর রহমান সৌরভ

স/আ