সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

বাঘায় আ’লীগ নেতাকে কুপিয়ে দূর্বৃত্তরা

নিউজ ডেস্ক১৫ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
বাঘায় আ’লীগ নেতাকে কুপিয়ে দূর্বৃত্তরা

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমানকে (৪৫) কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে এলাকায় উত্তেজনা অবস্থা বিরাজ করছে।

 

জানা যায়, বাঘা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দিঘা কবিরাজপাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মজিবুর রহমান বাউসা ইউনিয়নের দিঘা বাজারের পশ্চিমে ঠাকুরের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিল। এই পুকুর লিজ নেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের ভাদুর সাথে দ্বন্দ্ব চলছিল।

 

এর জের ধরে গতকাল শনিবার সকাল ১০টার দিকে ভাদুর ছেলে মোমিন হোসেন, মৃত হোসেন আলীর ছেলে শাহিন হোসেন, রুমির ছেলে রুবেলসহ ১০ থেকে ১৫ জনের একটি দল অতর্কিতভাবে ধারালো হাসুয়া, লোহার রড়, বাঁশের লাঠিসহ দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মজিবুর রহমান গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে এলাকার লোকজন উদ্ধার করে রাজশাহী মডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বাঘা থানার অফিসার ইনাচর্জ আলী মাহমুদ বলেন, এধরনের একটি ঘটনা ঘটেছে শুনেছি। থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে তাৎক্ষানক সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

স/আ