নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বাসস্টান্ড এলাকায় তুলি এন্টারপ্রাইজ নামের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে ডিভাইডারে ওপরে উঠে গেছে। এতে অতাহতের ঘটনা ঘটেনি।

আজ শনিবার সকাল ১০ টার দিকে নগরীর শিরোইল বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পুঠিয়ার দিক থেকে তুলি এন্টারপ্রাইজ (টাঙ্গাইল ব ০২-০০১৮) নামের একটি বাস আসছিলো। তুলি এন্টারপ্রাইজের সামনে আর একটি বাস থাকায় গতি নিয়ন্ত্রন না করতে পেরে ডিভাইডারের ওপর তুলে দেয় চালক।
এ ঘটনায় রাস্তার দুই পাশে যানজন সৃষ্টি হয়। ফলে দুই পাশের যানবহনগুলো ধির গতিতে পড়াপার হচ্ছে। এতে বাসের কিছু ক্ষতি হলেও কোন যাত্র বা কারো ক্ষতি হয়নি।
স/আ










