সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

মোহনপুরে ৩ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

নিউজ ডেস্ক১৩ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
মোহনপুরে ৩ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

মোহনপুর প্রতিনিধি:

মোহনপুরে ৩ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কর্মকর্তা আলমগীর কবির এ দণ্ডাদেশ প্রদান করেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বাকশিমইল পূর্বপাড়া  গ্রামের আফসার আলীর  ছেলে  হাবিবুর রহমান ওরফে ন্যাংড়া হাবিব (৩০ ), মনিরুল ইসলাম মনি (ভূদন) (২২) ও রবিউল ইসলাম রবি (৩২) ।

 
থানা সূত্রে জানা গেছে, হাবিব দীর্ঘ দিন থেকে এলাকায়  গাঁজা, ফেন্সিডিল ইয়াবার ওরফে বাবার পাইকারী ও খুচরা রমরমা ব্যবসা চালিয়ে আসছিল ।বৃহস্পতিবার  মোহনপুর থানা পুলিশের একটি দল উপজেলার বাকশিমইল পূর্বপাড়া  গ্রামের আফসার আলীর বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। সেখানে কুখ্যাত মাদক সমাট্র হাবিবুর রহমান ওরফে ন্যাংড়া হাবিব ও তার দুই সহযোগী মনিরুল ইসলাম মনি (ভূদন) এবং রবিউল ইসলাম রবিকে এস আই আঃ রউফ, ও এ,এস.আই আনোয়ার হোসেনের নের্তৃত্বে তাদের গ্রেফতার করে ।

 

মোহনপুর খানার অফিসার ইনর্চাজ (ওসি) এস.এম মাসুম পারভেজ সিল্কসিটি নিউজকে জানান,আসামী হাবিবের বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট ছিল।

পরে তাদেরকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কর্মকর্তা আলমগীর কবিরের ভ্রাম্যমান আদালতে হাজির করলে প্রত্যেকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

স/অ