সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
জয়পুরহাট

গাজীপুরে নিহত জঙ্গি অপুর বাড়ি জয়পুরহাটে

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
গাজীপুরে নিহত জঙ্গি অপুর বাড়ি জয়পুরহাটে

জয়পুরহাট প্রতিনিধি:
গাজিপুরের নোয়াগাঁও পাতারটেকে পুলিশের অভিযানে নিহত সাত জঙ্গির মধ্যে আরো একজনের পরিচয় নিশ্চিত করেছে জয়পুরহাটের কালাই থানা পুলিশ। নিহত ওই জঙ্গির নাম আমিমুল এহসান অপু (২১)। সে  জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রামের আব্দুল গাফ্ফারের ছোট ছেলে।

আমিমুল গত বছরের ৪ অক্টোবর বগুড়ার পলিটেকনিক্যালে পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়। নিঁখোজের পরে ৬ অক্টোবর তার বাবা কালাই থানায় একটি জিডি করেন।

তার বড় ভাই আতাউর রহমান মোবাইল ফোনে জানান,কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় তাকে ছোট ভাই আমিমুল নিহতের খবর জানায়।

তিনি বলেন,ছোট ভাই আমিমুল নিখোঁজের পর থেকে অনেক খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। ঢাকার গুলশানে হোটেল হলি আর্টিজানে জঙ্গি হামলার পর পুলিশ তার বাবাকে ডেকে ছোট ভাই সম্পর্কে নানা জিজ্ঞাসাবাদ করেন। এরপর থেকে তার বাবা মানসিকভাবে ভেঙ্গে পড়েন।

দুশ্চিন্তার কারণে মাস দুয়েক আগে তার বাবা পক্ষাঘাতে আক্রান্ত হয়ে বর্তমানে শয্যাশায়ী। মা তাহেরা বেগম একজন গৃহিনী। তিনি বলেন, আমিমুলের চলাফেরায় পরিবারের সন্দেহ ছিল। তবে এভাবে যে সে জঙ্গি কানেকশনে জড়িয়ে পড়বে এটা ভেবে তার পরিবার বিস্মিত।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঢাকা থেকে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের ফোনে খবর পেয়ে তিনি গাজীপুরের জয়দেবপুর ও টাঙ্গাইল থানার ওসির সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছেন। পরে তিনি আমিমুলের বড় ভাই আতাউর রহমানকে ফোনে খবরটি জানিয়েছেন।

স/আ