সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
কৃষি

সাপাহারে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বোরো ধান ফলনের সম্ভাবনা

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
সাপাহারে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বোরো ধান ফলনের সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
কনকনে ঠাণ্ডা ও শীত উপক্ষো করে বোরো রোপণে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর সাপাহার উপজেলার কৃষকরা। মাঠে মাঠে চলছে জমি তৈরি আর ধান রোপণের কাজ। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান রোপণের আশা করছে কৃষি বিভাগ।
আর চাষিরা বলছেন, আবহাওয়া ঠিকঠাক থাকলে ভালোভাবেই ফসল ঘরে তুলতে পারবেন তারা। সার ও পানিসহ কোনো কিছুর কমতি নেই বোরো ধান রোপণে। সকাল থেকে সন্ধ্যা অবধি কৃষকরা ব্যস্ত ধান রোপণে। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে বাম্পার ফলনের আশা করছেন তারা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর সাপাহার উপজেলায় ৬ হাজার ১৯৬ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে। আর তাই লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে শতভাগ আশাবাদী উপজেলা কৃষি অফিসের সহকারী উদ্ভিদ সংরক্ষণ  অফিসার আতাউর রহমান সেলিম।
স/শা