সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
ফটো ফিচার

ছবিতে কৃতি খারবান্দা

নিউজ ডেস্ক১৪ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
ছবিতে কৃতি খারবান্দা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতীয় মডেল-অভিনেত্রী কৃতি খারবান্দা। স্কুল জীবনেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হন। শৈশবেই বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেন তিনি। আর মডেলিংয়ের মাধ্যমেই শোবিজ অঙ্গনে পা রাখেন কৃতি। কলেজ জীবনে একটি জুয়েলারি প্রতিষ্ঠান ও ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপনে মডেল হয়ে আলোচনায় উঠে আসেন।

বিলবোর্ডে কৃতির ছবি দেখে তাকে পছন্দ করেন এক পরিচালক। তারপরই চলচ্চিত্রে অভিনয়ের ডাক পান এই অভিনেত্রী। যদিও শুরুতে তার বড় পর্দায় অভিনয়ের কোনো পরিকল্পনা ছিল না। তার মায়ের উৎসাহে চলচ্চিত্রে নাম লেখান কৃতি। তার অভিষেক চলচ্চিত্রটি সমালোচকদের কাছে প্রশংসা না পেলেও কৃতির সৌন্দর্য ও পারফরম্যান্স প্রশংসা কুড়ায়। এরপর এই নায়িকাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

ইতোমধ্যে কৃতি অভিনীত ২৪টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। বর্তমানে তামিল, হিন্দি ও কন্নড় ভাষার তিনটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।