সদ্য প্রকাশিত
কৃষি

 অসময়ে বৃষ্টিতে বাগমারায় কৃষকের মুখে হাসি

নিউজ ডেস্ক১৮ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া
 অসময়ে বৃষ্টিতে বাগমারায় কৃষকের মুখে হাসি

বাগমারা প্রতিনিধি:

সাগরে লঘু চাপে রাজশাহীর বাগমারাসহ তার পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার দিন ব্যাপি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
হয়েছে। পৌষের শুরুতে এমন স্বস্থির বৃষ্টিতে কৃষকের মুখে হাসি ফুটেছে। ভোর রাত হতে বিকাল পর্যন্ত হালকা বৃষ্টিতে এলাকার কৃষি ফসলের ব্যাপক উপকার হয়েছে বলে কৃষকরা স্বস্থি প্রকাশ করেছে।

জানা যায়, খরাপীড়িত কৃষির উপর নির্ভরশীল বরেন্দ্র এলাকা নামে এই এলাকায় রবি মওসুমে আলু, পেঁয়াজ, গম, শরিষাসহ বিভিন্ন ফসলের চাষ হয়। মওসুমের উড়তি ফসলের মাঝামাঝি সময় না আসলেও সকল ফসলের সেচ উপযোগী সময়কাল গুণছে কৃষক। সাধারণত এসময়ে বৃষ্টির দেখা কম মিলে।

এমন সময়ে ভোরে হঠাৎ হালকা ধরনের বৃষ্টিতে কৃষকদের মধ্যে স্বস্থি ফিরে এসেছে। গম, আলু. শরিষার উপযুক্ত পানিতে সেচ কাজে অতিরিক্ত টাকা কৃষকদের বেঁচেছে।

বালানগর গ্রামের কৃষক মজিবর রহমান, আব্দুল মান্নান, রহমত আলীসহ অনেকে জানান, অসময়ে এমন বৃষ্টিতে এলাকায় ব্যাপক উপকার হয়েছে। বৃষ্টির পানি হবার কারণে অন্তত ১৫ দিন ২০ দিন আলু, পেঁয়াজসহ সবজিতে সেচ প্রয়োজন হবে না। জমিতে জমিতে পানি জমে আছে। এছাড়া নরম আবহাওয়ার কারণে সরিষার গাছের চেহারার পরিবর্তন হয়েছে। এতে করে রবি মওসুমের বাম্পার ফলন হবে বলে তারা আশা প্রকাশ করেছেন। একই ভাবে পানবরজ, ভূট্রা, ও মরিজ চাষে ব্যাপক উপকার হয়েছে বলে তারা জানান।

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা রজিবুর রহমান জানান, দীর্ঘ খরায় গম, আলু, ও শরিষার ক্ষেত তেমন সক্তি হয়নি। এই বৃষ্টিতে বহু পরিমান উপকার এসেছে। এতে করে ফসলের বাড়তি শক্তি বৃদ্ধি পাবে তেমনি গম, আলু, পেঁয়াজ, সবজি ও মরিজ ক্ষেতের পানির চাহিদাও কমে যাবে। এছাড়া বৃষ্টির পানির অফুরান্ত উপকারে ফসলের রোগ বালাই দমনে বেশী লাভবান হবে বলে মন্তব্য করেছেন ।

স/অ