সিল্কসিটিনিউজ ডেস্ক:
একেবারে আকর্ষণীয় দামে গ্রাহক পেতে পারেন Realme 2 Pro৷ কিছুদিন আগেই সেটটি লঞ্চ করেছে ভারতে৷ অনেকেই হয়ত জানেন না, ১০-১৪ অক্টোবর পর্যন্ত চলবে সেলটি৷ যেখানে শুধুমাত্র Realme 2 Pro ই নয়, থাকছে একাধিক নামীদামি ব্রান্ডের স্মার্টফোন একেবারে জলের দরে৷
ভারতে Realme 2 Pro দাম শুরু হচ্ছে ১৩,৯৯০ টাকা৷ যেটিতে ৪ জিবি RAM, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের অপশন থাকছে৷ তবে, ৬ জিবি RAM, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৮ জিবি RAM, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম থাকছে যথাক্রমে ১৫,৯৯০ ও ১৭,৯৯০ টাকা৷ তবে, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেস সেলে ইউজাররা ফোনটি কিনতে পারবেন মাত্র ২৩৩২ টাকায়৷

ফ্লিপকার্টের সেলে থাকছে নো-কস্ট ইএমআই অপশন৷ ৪ জিবি RAM এর সেটটি ইউজার প্রতি মাসে ২৩৩২ টাকার ইএমআইয়ের মাধ্যমে কিনতে পারবেন৷ ৬ জিবি এবং ৮ জিবি RAM এর জন্য গ্রাহককে প্রতি মাসে ইএমআই দিতে হবে ২৬৬৫ ও ২৯৯৯ টাকা৷ অন্যদিকে, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেসে সমস্ত Realme 2 Pro মডেলগুলির উপরে থাকছে অতিরিক্ত ১০০০ টাকার ডিসকাউন্ট৷ এইচডিএফসি কার্ড ব্যবহারের উপর থাকছে ১০ শতাংশের ছাড়৷









