সিল্কসিটিনিউজ ডেস্ক: বিকল্প ধারা থেকে ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। নুরুল আমীন বেপারীকে সভাপতি ও শাহ আহমদ বাদলকে মহাসচিব করে দলটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের এ কথা জানান নুরুল আমীন ও বাদল।










