সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
পাবনা

বড়াইগ্রামে জঙ্গি সন্দেহে নারীসহ আটক ১৯

নিউজ ডেস্ক১৫ সেপ্টেম্বর ২০১৮২ মিনিট পড়া
বড়াইগ্রামে জঙ্গি সন্দেহে নারীসহ আটক ১৯

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জঙ্গি সন্দেহে তিন নারীসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়ীয়া গ্রামের হাসান আলীর বাড়িতে গোপন বৈঠক থেকে তাদেরকে আটক করা হয়।

তবে আটককৃতরা নিজেদেরকে হিজবুত তাওহিদের কর্মী বলে দাবি করেছেন।

আটকরা হলেন উপজেলার নটাবাড়ীয়া গ্রামের হাসান আলীর ছেলে সোহেল রানা (৩৬), আফতাব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩২), শাহজাহান আলীর ছেলে আবদুস সালাম (৩৫), বনপাড়া পৌরসভার দিয়ারপাড়া গ্রামের সোলায়মান আলীর ছেলে বিপ্লব হোসেন (৩২) ও আবদুর রাজ্জাক (২৭), আবদুল লতিফের ছেলে সাজ্জাদ হোসেন (৩২), বনপাড়া গ্রামের আকবর আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৯), কালিকাপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে আবদুস সবুর খান (৩৫), আগ্রাণ গ্রামের শফিক উদ্দিনের ছেলে বাদশা মিয়া (৪৪), পাবনার চাটমোহর উপজেলার চকপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে আকরাম হোসেন (৩৫), সদর থানার চরগোবিন্দপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩১), রাজশাহী জেলার রাজপাড়া থানার বিলশিমলা গ্রামের আবুল হোসেনের ছেলে আসাদুজ্জামান (৪৫), মতিহার থানার শ্যামপুর এলাকার ওবায়দুর রহমানের ছেলে রবিউল করিম (৪৫), বোয়ালিয়া থানার তালাইমাড়ি এলাকার সোনা শেখের ছেলে তোতা শেখ (৫০), বগুড়া জেলার গাবতলী থানার দূর্গাপুর গ্রামের রমজান আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৫০), ঝিনাইদহের মহেষপুর গ্রামের আলী কদরের ছেলে শামসুজ্জামান মিলন (৩০), নরসিংদি জেলার সদর থানার পাথরপাড়া গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী আফরোজা বেগম (৩৫), মেহেরপুর জেলার গাংনী থানার দেবীপুর গ্রামের নুরুল ইসলামের মেয়ে বেনু বেগম (৩৬) ও রাজশাহী জেলার চারঘাট থানার বালুদিয়ার গ্রামের ইদ্রিস আলীর মেয়ে লাভলী বেগম (৩৪)।

বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস বলেন, আটকরা নিজেদেরকে হিজবুত তাওহিদের কর্মী বলে দাবি করছে। বাস্তবে তারা কী করে এবং কী উদ্দেশ্যে সভা করছিল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।