সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
অপরাধ ও দুর্নীতি

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা বিক্রেতা নিহত

নিউজ ডেস্ক২৪ আগস্ট ২০১৮১ মিনিট পড়া
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা বিক্রেতা নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘ বন্দুকযুদ্ধে’ আজিজুর রহমান আজাদ (৪২) নামে এক ইয়াবা বিক্রেতা নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ আগস্ট) ভোরে টেকনাফ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে প্রায় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট, একটি অগ্নিদগ্ধ মাইক্রোবাস, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলির খোসা ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি সাভারের শ্যামপুর এলাকার আনিসুর রহমানের ছেলে।

সূত্র জানায়, টেকনাফ থেকে মাইক্রোবাসে ইয়াবার একটি চালান ঢাকা নেওয়া হচ্ছিল। খবর পেয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি দল টেকনাফে অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে। এসময় একটি মাইক্রোবাস থামানোর নির্দেশ দেয় র‌্যাব। কিন্তু নির্দেশ অমান্য করে মাইক্রোবাসটি না থামিয়ে চালক র‌্যাবকে লক্ষ্য করে  গুলি ছোড়েন। র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে ঘটনাস্থলেই ওই গাড়িতে থাকা ইয়াবা বিক্রেতা আজিজুর রহমান আজাদ নিহত হন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ কুমার বড়ুয়া বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।