সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

ব্রাজিল সমর্থকদের নিয়ে যা বললেন হিরো আলম

নিউজ ডেস্ক২৮ জুন ২০১৮১ মিনিট পড়া
ব্রাজিল সমর্থকদের নিয়ে যা বললেন হিরো আলম

সিল্কসিটিনিউজ ডেস্ক:  বিশ্বকাপ-জ্বরে ভুগছে সবাই। পিছিয়ে নেই ইউটিউব সুপারস্টার খ্যাত হিরো আলম। বিশ্বকাপ নিয়ে তাঁর ভাবনা কী? প্রিয় পাঠক, আসুন কাল্পনিকভাবে জেনে নিই সেই প্রশ্নের উত্তর।

হাস্যরস : কেমন আছেন?

হিরো আলম : জার্মানি কাল হেরেছে। খুব ভালো লাগছে।

হাস্যরস : তার মানে আপনি কোরিয়া সমর্থক?

হিরো আলম : আরে না। আমি ব্রাজিল সমর্থক।

হাস্যরস : তাহলে জার্মানি হারায় খুশি হলেন যে?

হিরো আলম : ৭ গোল খাইলে টের পাইতেন জার্মানি কী জিনিস? সেকেন্ড রাউন্ডে গেলে আবার যদি ৭ গোল দিত, তখন লজ্জা পাইতাম।

হাস্যরস : ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন। কেমন লাগছে?

হিরো আলম : অনেক ভালো লাগছে। তা ছাড়া আমি ব্রাজিলের শুরু থেকেই ভক্ত। আমার ভক্তরা সবাই ব্রাজিল।

হাস্যরস : তার মানে আর্জেন্টিনার কেউ আপনার ভক্ত নয়?

হিরো আলম : আর্জেন্টিনা ভক্তরা খেলা বোঝে না। তাই ওরা আর্জেন্টিনা সমর্থন করে। আবার ওরা সত্যিকারের অভিনেতা বোঝে না, তাই আমার ভক্ত না।

হাস্যরস : ব্রাজিলের সমর্থকরা আপনার অভিনয় মূল্যায়ন করে?

হিরো আলম : অবশ্যই। তাই ভক্তরা আমাকে দেখে ব্রাজিল সমর্থন করে।

 

এনটিভি