সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
অপরাধ ও দুর্নীতি

অবৈধভাবে ভারতে গিয়ে ফেরার সময় ১৯ বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক২৮ জুন ২০১৮১ মিনিট পড়া
অবৈধভাবে ভারতে গিয়ে ফেরার সময় ১৯ বাংলাদেশি আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:  কুড়িগ্রামের ফুলবাড়ীর ধর্মপুর সীমান্তে নারী-শিশুসহ ১৯ বাংলাদেশিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আটকদের মধ্যে সাতজন শিশু, ছয়জন নারী ও ছয়জন পুরুষ রয়েছে। এদের বাড়ি ফুলবাড়ী উপজেলার পূর্ব চন্দ্রখানা ও মধ্য রাবাইটারী এবং নাগেশ্বরী উপজেলার ধনী গাগলা গ্রামে।

ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটকদের বিরুদ্ধে বৃহস্পতিবার (২৮ জুন) সকালে পুলিশ বাংলাদেশ পাসপোর্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করে।

বিষয়টি  নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, আটকরা ভারত-বাংলাদেশের দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে র্দীঘদিন ধরে ভারতের হরিয়ানা রাজ্যে ইটভাটায় কাজ করছিল। বুধবার (২৭ জুন) রাত ১০টার দিকে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ধর্মপুর সীমান্তে কাশিপুর ক্যাম্পের বিজিবি একটি টহলদল আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪৩ এর সাব পিলার নং ৩ এসের পাশ থেকে তাদের আটক করে।পরে আটকদের থানায় সোপর্দ করে বিজিবির সদস্যরা।

বাংলানিউজ