সদ্য প্রকাশিত
রাজনীতি

বাগমারার গনিপুরে ইউনিয়ন আওয়ামীলীগের প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক২৬ জুন ২০১৮২ মিনিট পড়া
বাগমারার গনিপুরে ইউনিয়ন আওয়ামীলীগের প্রস্তুতি সভা

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে ইউনিয়ন ও প্রতিটি কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের একডালা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।

সেই সাথে আগামী সপ্তাহে একডালা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ও দলীয় নেতৃবৃন্দের উদ্যোগে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি শীতেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য রহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে কক্তব্য দেন, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুব ও ক্রীড়া সম্পাদক হারুন অর রশিদ, কার্যকরী কমিটির সদস্য আবুল কালাম আজাদ, লোকমান আলী, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সংসদের প্রেস সচিব জিল্লুর রহমান, আ’লীগ নেতা, ফরিদ উদ্দীন, জাহেদুর রহিম মিঠু, আবুল কাশেম, ইউসুফ আলী, তোফাজ্জাল হোসেন, রহিদুল ইসলাম, মাস্টার মোজাম্মেল হক, শাহজাহান আলী, মতিউর রহমান, মাহাবুর রহমান, সাহেব আলী, আবু রায়হান বাবু, যুবলীগের সভাপতি সানোয়ার হোসেন।

এসময় উপস্থিতি ছিলেন শ্রীপুর ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, গনিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা নাসির উদ্দীন, মাসুদ রানা প্রমুখ। প্রস্তুতি সভায় ইউনিয়নের সকল ভোট কেন্দ্রের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবসহ দলীয় নেতৃবৃন্দ।

স/শা