সিল্কসিটিনিউজ ডেস্ক:
ফেনীতে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক যুবক (২৫) নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের কালিদহ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার সকালে রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে রেল নিরাপত্তা পুলিশ (জিআরপি) ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তার শরীরের মাথা ও বিভিন্ন অঙ্গ থেতলে গেছে। ফেনী জিআরপি পুলিশের ইনচার্জ আবদুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।










