সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
পাবনা

ঈশ্বরদীতে মাদক ব্যবসায়ীদের হাতবোমায় ৫ পুলিশ আহত

নিউজ ডেস্ক২৪ মে ২০১৮২ মিনিট পড়া
ঈশ্বরদীতে মাদক ব্যবসায়ীদের হাতবোমায় ৫ পুলিশ আহত

সিল্কসিটিনিউজ ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে মাদক ব্যবসায়ীদের ছোঁড়া হাতবোমা (ককটেল) বিস্ফোরণে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ২০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী দুলাল হোসেন ওরফে মুচি দুলালকে (২৩) আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত ২টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মধ্য অরনকোলা দিপু সরকারের পরিত্যক্ত গোডাউনের সামনে এ ঘটনা ঘটে।

আটককৃত মাদক ব্যবসায়ী দুলাল ঈশ্বরদী পৌর এলাকার মাহাতাব কলোনির মৃত আব্দুল মান্নান শেখের ছেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন- টাউন ইন্সপেক্টর শেখ মতিউর রহমান, কনস্টেবল (৩০২) রকিব উদ্দিন, কনস্টেবল (১১৭২) মিজানুর রহমান, কনস্টেবল (৯১৯) মুশিহার আলী, কনস্টেবল (৫১৪) শহিদুল ইসলাম। তারা ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, পাবনা-ঈশ্বরদী মহাসড়কের আলহাজ্ব মোড়ের সামনে মধ্য অরনকোলা এলাকায় মাদকবিরোধী অভিযান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী দুলাল হোসেন দুলাল ওরফে মুচি দুলাল বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ পৌর এলাকার অরনখোলা রোড হতে নিরিবিলি ফাঁকা রাস্তা দিয়ে তার অপর দুই সদস্যসহ সিএনজিযোগে আসছে। রেশম ও তুত গবেষণা কেন্দ্রের সামনের রাস্তায় পূর্ব থেকেই ওঁৎ পেতে থাকা পুলিশ তাদের চ্যালেঞ্জ করে তল্লাশি চালায়। এ সময় দুলালের কাছ হতে ২০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। অন্য দুই সহযোগী মাদক ব্যবসায়ী পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে দুলালকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

তখন পুলিশ নিজেদের রক্ষার্থে ১০ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে। এ সময় মাদক ব্যবসায়ীদের ছোঁড়া ককটেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মুচি দুলালকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমেপ্লেক্স চিকিৎসার জন্য নেওয়া হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, দুলাল কুখ্যাত ও পুলিশের খাতায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন। জামিনে মুক্ত পেয়ে আবার ব্যবসায় সংঘবদ্ধভাবে জড়িয়ে পড়েন।

বৃহস্পতিবার সকালে মাদক ও পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় আলাদা মামলা নথিভুক্ত করে আদালতের মাধ্যামে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

রাইজিংবিডি