সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
রাজশাহী

রাজশাহীতে ঈদের আইন শৃঙ্খলা নিয়ে পুলিশের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক৭ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে ঈদের আইন শৃঙ্খলা নিয়ে পুলিশের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
উল আযহা উপলক্ষ্যে রাজশাহী মহানগরীর কোরবানীর পশুর হাট, বাজার ও মার্কেট সমূহে আইন-শৃংখলা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ সংক্রান্তে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ বেলা ১১টায় আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, বিপিএম। সমাবেশে রাজশাহী মহানগরীর রাজশাহী চেম্বার অব কমার্স, বিভিন্ন কোরবানীর পশুর হাট, নিউমার্কেট, হড়গ্রাম বাজার, লক্ষীপুর বাজার ও জুয়েলারী সমিতির সভাপতি-সেক্রেটারীসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আসন্ন ঈদে মহানগরীর আইন-শৃংখলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ট্রাফিক ব্যবস্থা আরো কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। পুলিশ কমিশনার কোরবানীর দিনে শহর যাতে পরিস্কার পরিচ্ছন্ন থাকে সে ব্যাপারে সবাইকে অনুরোধ জানান। কোরবানীর হাটগুলোতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর পক্ষ থেকে জাল টাকা সনাক্তকারী মেশিন সরবরাহ করা হচ্ছে। মার্কেটগুলোতে অতিরিক্ত ফোর্স ও টহল ডিউটি বাড়ানো হয়েছে। এছাড়াও কোরবানীর হাটগুলোতে সবাই যাতে অজ্ঞান পার্টি ও দালাল চক্রের খপ্পর থেকে সতর্ক থাকে সে ব্যাপারে আরএমপির পুলিশ কমিশনার সতর্ক থাকার পরামর্শ দেন।
স/মি