বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় গম ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বারি ২৮ জাত গমের এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকরাম হোসেন মাষ্টার। প্রধান অতিথি ছিলেন জেলা অতিরিক্ত উপ-পরিচালক উদ্যান আবদুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম, কৃষক রাজু আহম্মেদ, এনামুল হক প্রমুখ।

অনুষ্ঠানে শতাধিক কৃষান-কৃষানী অংশ গ্রহণ করে। এই মাঠ দিবসের মাধ্যমে কৃষক রাজু আহম্মেদের বিঘা প্রতি ১২ মন গমের ফলন হয়েছে বলে জানা গেছে।
স/শ










