সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
বিচিত্র

১৮ বছর বয়সে একবার চুল কাটেন এই নারী গোষ্ঠী

নিউজ ডেস্ক৫ মার্চ ২০১৮১ মিনিট পড়া
১৮ বছর বয়সে একবার চুল কাটেন এই নারী গোষ্ঠী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সৌন্দর্যের একটি বড় অংশ জুড়ে আছে নারীর চুল। কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে। চুল নিয়ে নারীরা সব সময় একটু বেশি সচেতন থাকেন। তবে চীনের কিছু নারী আছে যারা জীবনে শুধু একবারই চুল কেটে থাকেন।

জানা যায়, প্রায় দু’হাজার বছরের এমন নিয়ম আজও মেনে আসছে চিনের গুইয়াংসি প্রদেশের হুয়ানগ্লো গ্রামে। এ গ্রামের ইয়াও জনগোষ্ঠীর সকল নারীরা জীবনে চুল কাটেন একবারই। তাদের গোষ্ঠীয় নিয়মে বলা আছে, ১৮ বছর বয়সে এক জীবনে একবারই চুল কাটা যাবে। এতে দেখা গেছে, তাদের চুলও বেড়ে চলে যথারীতি।

এমনকি তাদের এই দীর্ঘ চুলের যত্ন করতে শ্যাম্পু, তেল, কন্ডিশনার কোন কিছুই প্রয়োজন হয় না। ভাবছেন তাহলে কী করে তারা চুলের য্ত্ন নেন?

জানা যায়, প্রয়োজনে নদীর পানিতে চুলের ময়লা ধুয়ে নেন তারা। আর এ পানি দিয়েই নিয়মিত চলে তাদের চুলের পরিচর্যা।

ইতোমধ্যে সাত ফুট লম্বা চুলের রেকর্ড করেছেন ওই জনগোষ্ঠীর এক নারী। তাছাড়া আরো ৬০ জনের চুল প্রায় ৩ ফুট পর্যন্ত লম্বা হয়েছে। এমন লম্বা চুল নিয়েও দৈনন্দিন কাজকর্মগুলো ঠিক ঠিক করে থাকেন তারা।

 

বাংলা