সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
অপরাধ ও দুর্নীতি

জাপানির কাছ থেকে সাড়ে ৫ কোটি টাকার সোনা জব্দ

নিউজ ডেস্ক১৩ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
জাপানির কাছ থেকে সাড়ে ৫ কোটি টাকার সোনা জব্দ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে জাপানের এক নাগরিকের কাছ থেকে সাড়ে ৫ কোটি টাকা মূল্যের ১১টি সোনার বার জব্দ করেছে ঢাকা কাস্টমস।

শুক্রবার মধ্যরাতে জাপান যাত্রীর শরীর থেকে সোনার বারগুলো জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার এইচ এম আহসান কবির রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।

কাস্টমস হাউজ সূত্র জানায়, শুক্রবার রাত পৌনে ১টায় রিজেন্টের আরএক্স – ৭৮৫ বিমানে সিঙ্গাপুর থেকে আগত এক জাপানির কাছ থেকে এক কেজি ওজনের ১১টি সোনার বার জব্দ করা হয়। কাস্টমসের প্রিভেন্টিভ দল গ্রিন চ্যানেলে আসার পর তাকে শনাক্ত করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই  বিদেশি যাত্রী সোনা থাকার কথা অস্বীকার করেন। পরে স্ক্যান করে এবং শরীর তল্লাশী করে ১১টি  সোনার বার জব্দ করা হয়। প্রতিটি সোনার বারের ওজন এক কেজি।

জব্দকৃত সোনার বাজার মূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় শুল্ক আইন ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাইজিবিডি