সদ্য প্রকাশিত
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় মোবাইল ছিনিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রীকে হত্যা, আটক ৪ শীতে ফারিয়ার পছন্দ সিদ্ধ ডিম ‘দ্য গ্লোরি’র সেটে প্রেম, ৩ বছর পর বিচ্ছেদ
বগুড়া

নন্দীগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক২ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
নন্দীগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

নন্দীগ্রাম প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে বাস ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ইসমাইল হোসেন (৪৮) নিহত হয়েছেন।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের রনবাঘা বাসষ্ট্যান্ড সংলগ্ন খানকা শরিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইসলামইল হোসেন রাজশাহী জেলার বাঘা উপজেলার নারায়নপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে। সে গাইবান্ধা জেলায় ঠিকাদারি ব্যবসা করতেন।

জানা যায়, বগুড়া মুখী একটি যাত্রীবাহী বাসের সাথে অপরদিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী নিহত হয়।

কুন্দার হাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স/শ