বগুড়া সংবাদদাতা:
বগুড়ার গাবতলী দক্ষিণপাড়া ইউনিয়নের ১নং লাংলু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।
এ উপলক্ষে স্কুল হলরুমে বিদ্যালয়ের সভাপতি মোঃ ইনতাজ উদ্দিন ব্যাপারীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল্যাহেল কাফী, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আব্দুর রশিদ, সদস্য জামিরুল ইসলাম, রীনা বেগম, ডলি রানী, রবিয়া চরন সাহা, জহুরা বেগম, শিক্ষক কাজী নসরাত কায়ছার বানু, টপি রানী, আব্দুল মান্নান, আবু সাইদ, তাজলিমা খাতুন, মারুফা খাতুন, সুজন-সুশাসনের জন্য নাগরিক এর গাবতলী উপজেলা কমিটি সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আল আমিন মন্ডল, শিক্ষার্থী নিশাত তাছলিমা ও শাহ আলম প্রমূখ।

শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক আবু সাইদ। এরপর দেশ-জাতি ও শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
স/অ










