সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
বিচিত্র

এবার ঢাকাতেই রেস্টুরেন্টের ‘রোবট’ ওয়েটার!

নিউজ ডেস্ক১৬ নভেম্বর ২০১৭১ মিনিট পড়া
এবার ঢাকাতেই রেস্টুরেন্টের ‘রোবট’ ওয়েটার!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খাবার টেবিলে ওয়েটার হিসেবে কাজ করছে রোবট- এমন রেস্টুরেন্ট বিশ্বের নানা দেশে দেখা গেলেও এবার দেশেও দেখা যাবে। দেশে প্রথম এ ধরনের রেস্তোরাঁর যাত্রা শুরু হলো রাজধানীর আসাদ গেটের ফ্যামিলি ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে।

গতকাল বুধবার রেস্তোরাঁর উদ্বোধন ঘোষণা করা হলেও ভোজনরসিকরা সেখানে সেবা নিতে পারবেন আজ বৃহস্পতিবার থেকে। বুধবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

প্রথম অবস্থায় রোবটগুলো কোনো খাবারের অর্ডার নেবে না, শুধু খাবার সরবরাহ করবে। পর্যায়ক্রমে আমরা রোবটের মাধ্যমে খাবারের অর্ডার নেওয়ার সুবিধাও চালু করব।

এ বিষয়ে রেস্তোরাঁর পরিচালক রাহিন রাইয়ান বলেন, ‘রোবট রেস্তোরাঁ সবাইকে খাওয়ার এবং রোবটের সেবা নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছে। বাংলাদেশে এমন রেস্তোরাঁ এটাই প্রথম, যেখানে গ্রাহকদের খাবার সরবরাহ করবে রোবট। ’

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রোবট শিশুদের আনন্দ দেবে। পাশাপাশি বড়দেরও আগ্রহ তৈরি করবে।

ওয়েটাররা অনেক সময় কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু রোবটের মাধ্যমে এই সেবা দেওয়া হলে তা আরো ভালো হবে বলে মনে করেন তিনি।

রেস্তোরাঁ কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিকভাবে রেস্তোরাঁয় দুটি রোবট রাখা হয়েছে, যার প্রতিটির দাম পড়েছে আট থেকে ১০ হাজার ডলার করে। রেস্তোরাঁয় কারিগরি সেবা দিচ্ছে চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান এইচজেডএক্স টেকনলজি কোম্পানি।