নিজস্ব প্রতিবেদক:
সবজির বাজারে লেগেছে শীতের হাওয়া। তাই শীতের প্রায় সব ধরনের সবজি বাজারে উঠতে শুরু করেছে। বাজারে বিভিন্ন সবজির মধ্যে জায়গা করে নিয়েছে শীতের সবজি। তবে অন্য সবজির তুলনায় দাম একটু বেশি- এমনটি বলছেন বিক্রেতারা।
বাজারে প্রতিকেজি শিম ১০০ থেক ১১০ টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, পাতাকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা, ধনেপাতা ২০০ টাকা কেজি, পালংকশাক বিক্রি হচ্ছে ৪০ টাকা, প্রতিকেজি শিম ১০০ থেক ১১০ টাকা ও টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। বাজারে গত সপ্তার তুলনায় কমতে শুরু করেছে সবজির দাম। তবে গরুর ও খাসির গোশতের দামের তেমন পরিবর্তন না হলেও কমতে পারে মাছের দাম এমনটি বলছিলেন মাছ ব্যবসয়ীরা। সবজির দাম তেমন কমেনি বলে অভিযোগ করছে ক্রেতারা।
গতকাল শুক্রবার সাহেববাজার মাস্টারপাড়া এলাকার ব্যবসায়ী মো. বিপ্লব’র সঙ্গে কথা হয়। তিনি জানান, বাজারে প্রতিকেজি আলু ১৫ টাকা, পেঁপে ১২ টাকা, ঝিঙ্গা ৩০ টাকা, ঢেঁরস ৪০ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, করল্লা ৫০ থেকে ৬০ টাকা, প্রতি হালি লেবু ২০থেকে ২৪ টাকা, প্রতিকেজি মিষ্টি কুমড়া ৩০ টাকা, শসা ৩০ টাকা, প্রতি পিস লাউ ৩০ থেকে ৪০ টাকা, কচু ১৫ থেকে ২০ টাকা, কাঁকরোল ৪০ টাকা ও চিচিঙ্গা ৪০ টাকায় বিক্রি হয়।

এছাড়া বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ ৮০ টাকা ও শুকনা মরিচ ১৮০ টাকা, পেঁয়াজ ৬৭ থেকে ৭০ টাকা, আদা ৬০ থেকে ৮০ টাকা ও রসুন ৮০ টাকায় বিক্রি হয়।
সবজি ক্রেতা আসলাম উদ্দিন বলেন, বাজারের সব সবজির দাম আগের মতাই আছে। তাবে শীতের নতুন সবজিগুলো দাম বেশি। ফুলকপি ও পাতাকপির দাম মোটামুটি আছে। তবে সিমের দাম আকাশ ছোঁয়া। অল্প করে কিনলাম, নতুন সবজিতো।
নগরীর সাহেববাজার মাছ আড়তের মাছ ব্যবসায়ী মমিন জানান, প্রতিকেজি রুই ২২০ থেকে ২৮০ টাকা, কাতল মাছ ২৫০ থেকে ৩০০ টাকা, গ্লাসকাপ ১৬০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া মাছ ১২০ থেকে ১৬০ টাকা, কই মাছ ১৮০ থেকে ১৬০ টাকা, জিওল ৪০০ থেকে ৬০০ টাকা, মিরকা মাছ ১৫০ থেকে ১৮০ টাকা, জাপানি ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হয়।
মাছ কিনতে আসা রাসেদ হোসেন বলেন, মাছের দাম পাঁচ-দশ টাকা কম বেশি হয়। মাছের দাম আগের মতোই আছে। তবে খাল বিলের কই ও জিওল মাছগুলো বেশি স্বাদ। নদীর মাছগুলো কয়েক দিন পরেও পাওয়া যাবে। কিন্তু খাল-বিলের ছোট মাছ হলেও অনেক স্বাদ।
এদিকে নদীর প্রতিকেজি কাটা বাতাসি ৮০০ টাকা, আইড় ৬০০ থেকে ৮০০ টাকা, বাইম ৪০০ থেকে ৬০০ টাকা, বোয়াল ৪০০ থেকে ৬০০ টাকা, টেংরা ৩০০ থেকে ৫০০ টাকা, বাঁশপাতা ৮০০ টাকা, পবা ৬০০ থেকে ৮০০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি মাগুর ৬০০ থেকে ৬০০ টাকা ও ময়া মাছ ২৮০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়।
গরুর গোশত বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ৫০০ টাকা এবং খাশির গোশত ৭০০ টাকায় বিক্রি হয়। এদিকে সাহেববাজার এলাকার মুরগি ব্যবসায়ীরা বলেন, প্রতিকেজি সোনালি মুরগি ১৭০ থেকে ১৭৫ টাকা, ব্রয়লার মুরগি ১১৫ ও ১২০ টাকা, দেশি মুরগি ২৭০ থেকে ২৮০ টাকা ও কক ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হয়।
এছাড়া প্রতি হালি মুরগির ডিম ২৮ থেকে ৩২ টাকায় বিক্রি হয়। বিক্রেতারা বলছে, কয়েকদিনের তুলনায় ডিমের দাম একটু বেড়েছে। শীতের মধ্যে কমার সম্ভবনা নেই।
স/আ










