সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
চাকরি

৫০ ‘সিনিয়র অফিসার’ নিয়োগ দেবে অগ্রণী ব্যাংক

নিউজ ডেস্ক২২ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
৫০ ‘সিনিয়র অফিসার’ নিয়োগ দেবে অগ্রণী ব্যাংক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অগ্রণী ব্যাংক লিমিটেড-এ ‘সিনিয়র অফিসার (নিরীক্ষক)-এর ৫০ (পঞ্চাশ)টি শূন্য পদে নিয়োগের নিমিত্তে প্যানেল প্রস্তুতির জন্য নিম্নবর্ণিত শর্তাধীনে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।

পদের নাম : সিনিয়র অফিসার (নিরীক্ষক)

পদ সংখ্যা : ৫০

শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতকসহ চার্টার্ড অ্যাকাউট্যান্ট কোর্স সম্পন্নকারী (সিসি) হতে হবে। শিক্ষাজীবনে ন্যূনতম দুটি দ্বিতীয় শ্রেণি থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকা যাবে না। ও-লেভেল বা এ-লেভেল পাস হলে স্থানীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে এবং বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে সমমান সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।

বয়স : প্রার্থীর বয়স ০১-০৩-২০১৬ তারিখে অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন : নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। পাশাপাশি থাকবে ভাতা ও অন্যান্য সুবিধাদি।

 

আবেদনের সময়সীমা : যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা আগামী ৬ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত পদটির জন্য আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি : প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের (https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php) মাধ্যমে আবেদন করতে হবে।

বিস্তারিত : প্রকাশিত বিজ্ঞপ্তিতে

সূত্র :রাইজিংবিডি/