সদ্য প্রকাশিত
নওগাঁ

সাপাহারে পড়ার মানদণ্ডে শিক্ষার্থীদের যাচাই

নিউজ ডেস্ক২৫ অক্টোবর ২০১৭২ মিনিট পড়া
সাপাহারে পড়ার মানদণ্ডে শিক্ষার্থীদের যাচাই

সাপাহার প্রতিনিধি:

নওগাাঁর সাপাহারে রিড প্রকল্পের সহযোগীতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের পড়তে শেখার উন্নয়নে গাঠনিক মূল্যায়ন চলছে।

ইউ এস এ আই ডিএর অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন এর কারিগরি সহায়তায় বুধবার সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ার মানদণ্ডে শিক্ষার্থীদের যাচাই সপ্তাহব্যাপী কার্যক্রমের ছিল শেষ দিন।

আর ডি আর এস বাংলাদেশ ডিসেম্বর’১৬ থেকে সাপাহার উপজেলার ৯৬টি প্রাথমিক বিদ্যালয়ে রিড প্রকল্প বাস্তবায়ন করছে। রিড প্রকল্পের উদ্দেশ্য হলো প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পঠন দক্ষতা বৃদ্ধি করা। এ ধরনের মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষার্থীর শিখনে কাক্সিক্ষত পরিবর্তন আনা এবং এ মূল্যায়নের মাধ্যমে জানা যায় যে পড়ার মানদন্ডে কোন শিক্ষার্থীর অবস্থান কোথায়। শিক্ষার্থীর অগ্রগতি বুঝে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্যই এ ধরণের মূল্যায়ন ।

এর মাধ্যমে শিশুর পড়ার অগ্রগতি আনুষ্ঠানিক ভাবে পরিমাপ করা যায় । শিক্ষক এ ধরনের মূল্যায়নে প্রাপ্ত ফলাফল ব্যবহার করেও প্রত্যেক শিশুর প্রয়োজন অনুযায়ী আরো কার্যকর ভাবে শিখন শেখানো কার্যাবলী পরিকল্পনা ও পরিচালনা করতে পারেন। এ মূল্যায়নটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,জবাই প্রাথমিক বিদ্যালয় ও আইহাই প্রাথমিক বিদ্যালয় ট্যাবের মাধ্যমে এবং প্রশ্নপত্রের মাধ্যমে ৯৩ টি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত হচ্ছে।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম,সহকারী শিক্ষক বুলবুল হোসেন,জুয়েল হক, কোরবান আলী,মনিরুল ইসলাম, সিনিয়র টেকনিক্যাল অফিসার রিডিং আলমগীর হোসেন প্রমূখ ইপস্থিত ছিলেন।

স/অ