সদ্য প্রকাশিত
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় মোবাইল ছিনিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রীকে হত্যা, আটক ৪ শীতে ফারিয়ার পছন্দ সিদ্ধ ডিম ‘দ্য গ্লোরি’র সেটে প্রেম, ৩ বছর পর বিচ্ছেদ
বগুড়া

কলেজছাত্রীকে নির্যাতন: বগুড়ায় তুফানসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

নিউজ ডেস্ক১০ অক্টোবর ২০১৭২ মিনিট পড়া
কলেজছাত্রীকে নির্যাতন: বগুড়ায় তুফানসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অবশেষে বগুড়ায় এক শিক্ষার্থীকে ধর্ষণ ও পরে মা-মেয়েকে নির্যাতন করে মাথা ন্যাড়া করার বহুল আলোচিত ঘটনায় দায়েরকৃত দু’টি মামলার তদন্ত শেষে শহর শ্রমিক লীগের বহিষ্কৃত আহ্বায়ক তুফান সরকারসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমানের আদালতে মামলা দু’টির তদন্ত কর্মকর্তা সদর থানার পুলিশ পরিদর্শক  (অপারেশন) আবুল কালাম আজাদ অভিযোগপত্র দাখিল করেন।

দিবাগত রাত ৮টার দিকে মামলা দু’টির তদন্ত কর্মকর্তা সদর থানার পুলিশ পরিদর্শক  (অপারেশন) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মামলা দু’টির অভিযোগপত্র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও শাজাহান মিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১১ অক্টোবর) আদালতে উপস্থাপন করা হবে।

অভিযোগপত্রে মা-মেয়ে নির্যাতনের ঘটনায় ১৩ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করেছেন তদন্তকারী কর্মকর্তা। তবে ধর্ষণের ঘটনায় তুফানের শ্বশুর জামিলুর রহমান রুনু এবং নাপিত জীবন রবিদাস ও আঞ্জুয়ারার বিরুদ্ধে কোন স্বাক্ষ্য প্রমাণ না থাকায় অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে তারা হলেন -বহিষ্কৃত শহর শ্রমিক লীগ নেতা তুফান সরকার, তার স্ত্রী আশা খাতুন, স্ত্রীর বড় বোন বগুড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি, শাশুড়ি রুমি খাতুন, তুফান বাহিনীর সদস্য আতিক, মুন্না, আলী আজম দিপু, রূপম, শিমুল, জিতু, রুমকির সহযোগী আঞ্জুয়ারা ও নাপিত জীবন রবিদাস। এদের মধ্যে শিমুল পলাতক রয়েছেন। বাকি সব আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আঞ্জুয়ারা, নাপিত জীবন রবিদাস ও রুনু মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন না।

মা-মেয়েকে কাউন্সিলর রুমকির বাসায় নিয়ে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় এই ১৩ জনকেই অভিযুক্ত করা হয়েছে।

তবে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় মোট ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এই মামলা থেকে জামিলুর রহমান রুনু। বাংলানিউজ