বাগাতিপাড়া প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় রোপা আমন ফসলের ক্ষতিকর পোকার আক্রমণ ঠেকাতে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক যোগে উপজেলার ১৬ টি কৃষি ব্লকের বিভিন্ন স্থানে স্থাপন করা হয় এসব আলোক ফাঁদ।
পোকার উপস্থিতি সনাক্তকরণ ও উপস্থিতি জেনে দমন পদ্ধতির ব্যবস্থা গ্রহণে কৃষকদের উদ্বুদ্ধ করতে বাগাতিপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগ গ্রহন করে।
এসময় পৌরসভা ব্লকের আকরাম হোসেনেরর জমিতে আলোক ফাঁদ স্থাপন পরিদর্শন করেন বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমরেজ আলী। এসময় অন্যান্যদের মধ্যে ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মজাহার আলী, আব্দুর রাজ্জাক, জামিনুর রহমান, বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহাতাব উদ্দিন প্রমুখ। এসময় উপস্থিত কৃষকদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সন্ধ্যার শুরুতেই আলোক ফাঁদ স্থাপনে প্রধান সময়। জমি থেকে ১০০ মিটার দুরে অন্ধকারে বাতি জ্বালিয়ে বাতির নীচে সাবান মিশ্রিত পানি ভর্তি গামলা রেখে তৈরি করা হয় ফাঁদ। আলোর উপস্থিতি পেয়ে বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকা এসে গামলার মধ্যে পড়ে এবং আটকে যায়।
উপস্থিত পোকা দেখে সনাক্তকরে ধান ক্ষেতে পরবতী দমন পদ্ধতি ঠিক করা হয়। আলোক ফাঁদের মাধ্যমে মুলত পোকার উপস্থিতি সনাক্ত করা হয়। সুত্রে আরও জানা যায়, আলোক ফাঁদ ব্যবহারের মাধ্যমে পোকা দমন কিভাবে করা সম্ভব তা কৃষকদের সচেতন করার জন্য এ আলোক ফাঁদ স্থাপন করা হচ্ছে।
স/অ










