সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জের পাগলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক২০ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জের পাগলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদী থেকে গোলাম রসুল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 
নিহত গোলাম রসুল উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর লাইবোটোলা গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

 
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহ্ফুল আলম জানান, কানসাট ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকার পাগলা নদীতে একটি মরদেহ ভাঁসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 
তিনি আরও জানান, নিহত গোলাম রসুল গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল। তবে সে মানসিক ভারসাম্যহীন ছিল বলেও পুলিশ জানিয়েছেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি অমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

স/শ