সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
বিচিত্র

সাড়ে ৪ ঘণ্টায় পেরোবে ১২৫০ কিমি, উদ্বোধন হল বিশ্বের দ্রুততম বুলেট ট্রেনের

নিউজ ডেস্ক২২ সেপ্টেম্বর ২০১৭১ মিনিট পড়া
সাড়ে ৪ ঘণ্টায় পেরোবে ১২৫০ কিমি, উদ্বোধন হল বিশ্বের দ্রুততম বুলেট ট্রেনের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বের সবচেয়ে দ্রুততম বুলেট ট্রেনের উদ্বোধন হল চিনে। বেজিং থেকে সাংহাই পর্যন্ত ছুটবে ওই ট্রেন। ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিবেগে ছুটে বেজিং থেকে সাংহাই পৌঁছবে বিশ্বের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন ওই ট্রেন।

জানা যাচ্ছে, বেজিং থেকে সাংহাইয়ের দূরত্ব ১২৫০ কিলোমিটার অর্থাত ৭৭৭ মাইল। আর ওই ১২৫০ কিলোমিটার রাস্তা মাত্র ৪ ঘণ্টা ৩০ মিনিটে সম্পূর্ণ করবে চিনের ওই ট্রেন।

২১ সেপ্টেম্বর থেকেই বেজিং থেকে সাংহাই পর্যন্ত ওই বুলেট ট্রেন চালানো হবে। বেজিং সাউথ স্টেশন থেকে যাত্রা শুরু করবে বিশ্বের সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন ট্রেন। ওই ট্রেনের দৌলতেই এবার বেজিং থেকে সাংহাইয়ের দূরত্ব এবার আরও এক ঘণ্টা কমে যাবে। প্রতি ঘণ্টায় কখনও কখনও ৪০০ কিলোমিটার বেগেও ওই ট্রেন ছুটবে বলে জানা যাচ্ছে। ওই ট্রেনের মধ্যে যাত্রীরা ওয়াইফাই সহ বিভিন্ন ধরণের সুবিধা পাবেন বলেও খবর।

পাশাপাশি আরও জানা যাচ্ছে, এতদিন পর্যন্ত ড্রাগনের দেশে যে বুলেট ট্রেনগুলি চালানো হচ্ছিল, সেগুলির তুলনায় আরও বেশি গতিতে ছুটবে ওই বুলেট ট্রেন।