সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
মিডিয়ার সংবাদ

ভারতে ফের খুন সাংবাদিক, খবর সংগ্রহের ‘অপরাধে’ প্রাণ গেল শান্তনু

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০১৭১ মিনিট পড়া
ভারতে ফের খুন সাংবাদিক, খবর সংগ্রহের ‘অপরাধে’ প্রাণ গেল শান্তনু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করা হল ত্রিপুরার একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক শান্তনু ভৌমিককে। আগরতলা থেকে কিছুটা দূরে মান্দাইয়ে ঘটনাটি ঘটেছে। আদিবাসী রাজনৈতিক সংগঠন ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরার (আইপিএফটি) অবরোধ কর্মসূচি ছিল। অশান্তির আশঙ্কায় আগে থেকেই ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল পুলিস। সেখানেই পুলিসের সঙ্গে সংঘর্ষ বাধে আইপিএফটি সমর্থকদের। খবর সংগ্রহে সেখানে গিয়েছিলেন সাংবাদিক শান্তনু ভৌমিক। আইপিএফটি সমর্থকেরাই সাংবাদিককে রাস্তায় ফেলে মারধর করে বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে রাস্তায় ফেলে কোপানো হয় তাঁকে। আহত সাংবাদিককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার নিন্দা করেছেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর। সেরাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহা ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, “পশুর মতো আচরণ। কোনও মূল্যবোধ নেই এদের। এরা সাংবাদিকদের মেরে ফেলছে, সরকারি কর্মচারীদের তো খুন করেই। এরা রাজ্য জুড়ে দাঙ্গা লাগানোর প্রস্তুতি নিচ্ছে”। কলকাতা ২৪