সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

গোদাগাড়ীতে ১ কেজি হেরোইনসহ আটক ২

নিউজ ডেস্ক১৯ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
গোদাগাড়ীতে ১ কেজি হেরোইনসহ আটক ২

গোদাগাড়ী  প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি হেরোইনসহ দুই জনকে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। শুক্রবার ভোট ৫ টার দিকে গোদাগাড়ী উপজেলার মাধবপুর বাঘাকার্লভাট থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিশপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে বাবুল( ৪৪) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিলাতমুলের গাঁ গ্রামের তুফানী  মড়লের ছেলে, কালু (২৮)।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ হোসেন সিল্কসিটি নিউজকে জানান, গোদাগাড়ী মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাধবপুর এলাকায় তল্লাশী বসিয়ে চাঁপাইথেকে আসা একটি পিকআপ ভ্যানে তল্লাশী চালায় । এসময় পিকআপের মিটার বক্স এ অভিনব কায়দায় রক্ষিত ১ কেজি হেরোইন সহ দুইজনকে আটক করা হয়।

 

আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হবে বলেও গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান।

স/অ