নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কিসনিদহ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটক ব্যক্তি হলেন, সুন্দরপুর ইউনিয়নের ঝাইড়্যা মড়লের গাঁর একরামুল হকের ছেলে ফাজেল আলী।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাহবুব আলম জানান, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কিসনিদহ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ফাজেল আলীকে দুই হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তার অপর একজন সহকারী পালিয়ে যায়।
এ বিষয়ে দুইজনকে আসামী করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স/শ









