সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গাইবান্ধা থেকে অপহৃত ছাত্র শিবগঞ্জে উদ্ধার

নিউজ ডেস্ক৫ জুলাই ২০১৭১ মিনিট পড়া
গাইবান্ধা থেকে অপহৃত ছাত্র শিবগঞ্জে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
গাইবান্ধা থেকে অপহৃত এক দশম শ্রেণির ছাত্র চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের বালিয়াদিঘি এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। অপহৃত ছেলে লালমনিরহাট পুলিশ লাইন স্কুল এণ্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ও গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কিসমত বাগচি গ্রামের আবদুল হামিদের ছেলে কামরুল হাসান স্বাধীন (১৫)।

 

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মুনসী আবু কুদ্দুস জানান, বুধবার পৌনে একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বালিয়াদিঘি গ্রামের আবদুল লতিফের ছেলে নুর আলমের বাড়ি থেকে অচেতন অবস্থায় স্বাধীনকে উদ্ধার করা হয়।

 

অপহৃত ছাত্র কামরুল হাসান স্বাধীন কথা বলতে না পারায় কাগজে লেখার বরাদ দিয়ে পুলিশকে জানায়, গত ৩/৪ দিন আগে লালমনিরহাট ইউএনও অফিস যাওয়ার পথে কয়েকজন লোক চোখ বেঁধে অপহরণ করে ঢাকার মহাখালিতে নিয়ে যায়। পরে সোনামসজিদ গণকবরের পার্শ্বে আমবাগানে পরিচর্যার শ্রমিকরা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে অপহৃতকে উদ্ধার করে নিয়ে যায় নুর আলম।

 

ওসি আরও জানান, বর্তমানে অপহৃত ছেলেটি পুলিশের হেফাজতে রয়েছে। তার সংশ্লিষ্ট থানায় ও তার পরিবারকে জানানো হয়েছে।
স/শ