বিনোদন

সোনাক্ষী সিনহারও বিয়ের ফুল ফুটল!

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

বলিউডের অভিনেত্রীদের প্রায়ই দেখা যায়, অন্য অনেক কিছু নিয়ে অনেক কথা বলেন, কিন্তু বিয়ে নিয়ে একেবারে স্পিকটি নট। নিজের প্রেমের বিষয় নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটে রেখে ছিলেন সোনাক্ষী সিনহা। সম্প্রতি বান্টি সাচদেভার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে রেগে আগুন হয়েছিলেন এই বলিউড অভিনেত্রী।

 

অথচ, এখন শোনা যাচ্ছে, বান্টিকে বিয়ে করতে যাচ্ছেন সোনাক্ষী।মুম্বইয়ের এক সংবাদপত্রে প্রকাশ হয়েছে যে, সম্প্রতি নাকি সোনাক্ষিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন বান্টি। আর সেই প্রস্তাবকে গ্রহণও করেছেন দাবাং-তারকা। এরই মধ্যে নাকি বিয়ের জন্য নিজের কাজ গুছিয়ে নিতে শুরু করেছেন সোনাক্ষি। নতুন কোনও ছবিতে চুক্তিবদ্ধও হচ্ছেন না তিনি।

 

বান্টি নাকি তাড়াতাড়ি বিয়ে করতে চাইছেন। আর এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন সোনাক্ষীও। যদিও সংবাদমাধ্যমের সামনে এসব নিয়ে কোনও কথাই বলছেন না সোনাক্ষী।

সূত্র; চব্বিশ ঘন্টা