সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় পৃথক বজ্রাঘাতে নিহত দুই

নিউজ ডেস্ক৩ জুন ২০১৭১ মিনিট পড়া
নওগাঁয় পৃথক বজ্রাঘাতে নিহত দুই

সিল্কসিটিনিউজ ডেস্ক: নওগাঁর সাপাহার উপজেলায় বজ্রাঘাতের পৃথক দুই ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২ জুন) সন্ধ্যার পর উপজেলার কুচিন্দা কামারপাড়া এবং উচাডাঙ্গা গ্রামে এ দুই ঘটনা ঘটে। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বাংলা ট্রিবিউন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কুচিন্দা গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪৮) এবং মাহফুজুল হকের ছেলে রসি চৌধুরী (৩০)। এছাড়া উপজেলার উচাডাঙ্গা গ্রামের আব্দুর রহিম (৩০) ও ছবি পারভীন (২৩) গুরুতর আহত হন।

ওসি শামসুল আলম শাহ জানান, আজ  (শুক্রবার) সন্ধ্যার পর আম বাগান থেকে কাজ শেষে বাসায় ফেরার সময় বজ্রাঘাতে আহত হন শহিদুল ইসলাম ও রসি চৌধুরী। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাপাহার সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনই মারা যান।

তিনি আরও জানান, অন্যদিকে, উচাডাঙ্গা গ্রামে বজ্রাঘাতের অন্য এক ঘটনায় আব্দুর রহিম ও ছবি পারভীন দম্পতি আহত হলে স্থানীয়রা তাদেরও সাপাহার সরকারি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ওই দম্পত্তি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

 

সূত্র: বাংলাট্রিবিউন