সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে টেন্ডার ছাড়াই রাস্তার গাছ কর্তনের অভিযোগ

নিউজ ডেস্ক১ জুন ২০১৭২ মিনিট পড়া
রাণীনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে টেন্ডার ছাড়াই রাস্তার গাছ কর্তনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর রাণীনগরে কোন প্রকার টেন্ডার ছাড়াই  কাছ কর্তনের অভিযোগ উঠেছে একডালা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যের বিরুদ্ধে। ইউপি সদস্য আবু হাসানের সহযোগিতায় আবাদপুকুর-কালীগঞ্জ রাস্তার গাছগুলো গত তিন দিন ধরে প্রকাশ্য দিবালোকে কেটে নিয়ে যাচ্ছে কতিপয় এলাকাবাসী।

 
স্থানীয় সুত্রে জানা গেছে, বেশ কিছু দিন আগে কাল বৈশাখি ঝড়ে রাণীনগর উপজেলার আবাদপুকুর এলাকার বিভিন্ন রাস্তায় গাছপালা ভেঙ্গে পড়ে। আবাদপুকুর-কালীগঞ্জ রাস্তার বেশ কিছু গাছ ভেঙ্গে পড়লে উপজেলা বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ মোট ৫টি গাছ  দু’হাজার টাকায় স্থানীয়ভাবে টেন্ডারের মাধ্যমে ওই এলাকার একডালা ইউপির স্থল গ্রামের আবু হাসান মেম্বারের নিকট বিক্রি দেন। এর পর দীর্ঘ একমাস ধরে টেন্ডারপ্রাপ্ত গাছগুলো না কাটলেও হঠাৎ করেই গত ৪/৫ দিন আগে রাস্তার জলকৈ থেকে কালীগঞ্জ পর্যন্ত প্রায় ২৫/৩০ টি শিশু, নিমসহ বিভিন্ন প্রজাতি গাছ কর্তন করে। এদিকে টেন্ডাওে ৫টি গাছ কিনে নিয়ে দেদারছে টেন্ডার ছাড়াই গাছ কর্তনের  ঘটনায় এলাকারয় ব্যাপক তোলপার শুরু হয়েছে।

 
গাছ কর্তনকারী শ্রমিকরা জানান, আবু হাসান মেম্বার গাছগুলো কিনে নিয়েছে, তিনিই আমাদেরকে গাছগুলো কাটতে কাজে নিয়েছেন। এ ব্যাপারে ইউপি সদস্য আবু হাসান জানান, ওই রাস্তার কয়েকটি গাছ টেন্ডার হয়েছে কে নিয়েছে বা কে কেটেছে তা আমার জানা নেই। একডালা ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম জানান, টেন্ডার ছাড়াই ১০/১২টি গাছ কে বা কারা কেটে নিয়ে গেছে বলে অভিযোগ পেয়েছি।

 
রাণীনগর উপজেলা বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মোঃ তিতুমির হোসেন সিল্কসিটি নিউজকে জানান, প্রায় একমাস আগে ওই রাস্তার ঝড়ে পরা ৫টি গাছ ইউপি সদস্য হাসানের নিকট ২ হাজার টাকায় টেন্ডার দেয়া হয়েছে। টেন্ডার ছাড়াই ওই রাস্তায় বেশ কিছু গাছ কাটা হয়েছে এমনটা সংবাদ পেয়ে গত বুধবার সকালে অফিস থেকে দু’জনকে তদন্তে পাঠিয়েছিলাম। সেখানে টেন্ডার ছাড়াই প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১২/১৪টি গাছ কর্তন করা হয়েছে এমনটি তদস্ত দল জানিয়েছেন। কিন্তু ওই ইউপি সদস্য গাছগুলো কেটেছে এমনটা শুনলেও বিষয়টি আরো ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
স/শ