সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
কৃষি

নওগাঁয় সাড়ে ৬১ হাজার হেক্টর জমিতে আউশ চাষের লক্ষমাত্রা

নিউজ ডেস্ক২৯ মে ২০১৭২ মিনিট পড়া
নওগাঁয় সাড়ে ৬১ হাজার হেক্টর জমিতে আউশ চাষের লক্ষমাত্রা

কাজী কামাল হোসেন,নওগাঁ:
আউশ চাষে সরকারের প্রনোদনা প্রদান এবং কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী নওগাঁ জেলায় ক্রমান্বয়ে আউশ চাষে কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন। বিগত কয়েক বছর ধরে ক্রমান্বয়ে এ জেলায় আউশ চাষের পরিমান বৃদ্ধি পাচ্ছে। এ ক্ষেত্রে সরকার সার বীজ কীটনাশক এবং নগদ অর্থ প্রনোদনা হিসেবে কৃষকদের মধ্যে বিতরন করছে।

 
নওগাঁ জেলায় চলতি আউশ মওসুমে মোট ৬১ হাজার ৭শ ৬৭ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষমাত্রা নির্ধারন করেছে স্থানীয় কৃষি বিভাগ। এর মধ্যে উন্নতফলনশীল জাতের ৬১ হাজার ৬৭ হেক্টর এবং হাইব্রীড জাতের ৭শ হেক্টর।

 
লক্ষমাত্রা অর্জনে কৃষি বিভাগ সার্বক্ষনিক নজরদারী রাখছে এবং কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে। নওগাঁ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক জানিয়েছেন উল্লেখিত পরিমান জমিতে আউশ চাষের জন্য কৃষকরা ইতিমধ্যেই তাদের জমি তৈরী এবং চাষ শুরু করেছেন। এ লক্ষে মোট ২ হাজার ৮শ ৭৩ হেক্টর জমি বীজতলা হিসেবে তৈরী করেছেন কৃষকরা।

 
উপজেলা ভিত্তিক নির্ধারিত আউশ চাষের লক্ষমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৫ হাজার ৭০ হেক্টর, রানীনগর উপজেলায় ৩ হাজার ২শ ২০ হেক্টর, আত্রাই উপজেলায় ২ হাজার ৫শ ৮০ হেক্টর, বদলগাছি উপজেলায় ৯শ ২৫ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১০ হাজারন ৬২ হেক্টর, পতœীতলা উপজেলায় ৬ হাজার ৭শ ৬৫ হেক্টর, ধামইরহাট উপজেলায় ২ হাজার ৭শ ৭০ হেক্টর, সাপাহার উপজেলায় ৩ সহাজার ৪শ ৫০ হেক্টর, পোরশা উপজেলায় ১ হাজার ১শ ৬০ হেক্টর, মান্দা উপজেলায় ১৬ হাজার ৮শ ৩০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৮ হাজার ৯শ৩৫ হেক্টর জমিতে।

 

অল্প খরচে এবং সেচ কম লাগায় ভু-গর্ভস্থ পানির সাশ্রয়ের লক্ষে আউশ চাষে উৎসাহিত করতে সরকার এ বছর নওগাঁ জেলায় চলতি আউশ মওসুমে ৯ হাজার ২শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রনোদনা বাবদ নগদ টাকাসহ ১ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকা মুল্যের বিভিন্ন উপাকরন বিতরন করা হয়েছে।

স/শ