সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

টয়লেট চুরি

নিউজ ডেস্ক১৫ মে ২০১৭১ মিনিট পড়া
টয়লেট চুরি

সিল্কসিটিনিউজ ডেস্ক: বাড়ি থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস চুরির খবর অনেক সময় শোনা যায়।  কিন্তু টয়লেট চুরির কথা কি কখনো শুনেছেন? সম্প্রতি এমনই এক অভিযোগ নিয়ে থানায় হাজির হয়েছেন ভারতের ছত্রিশগড়ের এক নারী ও তার মেয়ে।

বেলা বাই প্যাটেল (৭০) ও তার মেয়ে চান্দা (৪৫) ছত্রিশগড়ের বিলাসপুরের অমরপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় ‘রাইট টু ইনফরমেশন’র (আরটিআই) এক কর্মী সংবাদমাধ্যমে জানান, কাগজে-কলমে তাদের বাড়িতে টয়লেটের অস্তিত্ব থাকলেও বাস্তবে নেই। অথচ তারা গত সপ্তাহে জানতে পারেন, ‘সোচ ভারত অভিযান’র অংশ হিসেবে তাদের বাড়িতে টয়লেট নির্মাণ করা হয়ে গেছে। এ অবস্থায় প্রতিকারের উপায় চেয়ে দুই নারী থানায় টয়লেট চুরির অভিযোগ দায়ের করেন।

জানা যায়, বেলা ও চান্দা দুজনই বিধবা। তারা গরিব। অমরপুরে তাদের বাড়ির দুই অংশে দুজন বাস করেন। ২০১৫-১৬ সালে গ্রাম পঞ্চায়েতের কাছে দুটি টয়লেট নির্মাণের আবেদন করেছিলেন তারা। এরপর তাদের আবেদন কর্তৃপক্ষের অনুমোদনও পায়। কিন্তু এক বছর পার হয়ে গেলেও কাজ শুরু না হওয়ায় তারা পুনরায় জনপদ পঞ্চায়েতের দ্বারস্থ হয়। সে সময় তারা খোঁজ নিয়ে জানতে পারে ইতোমধ্যে তাদের জন্য বরাদ্দ টয়লেট তৈরি হয়ে গেছে। যদিও বাস্তবে এর কোনো অস্তিত্বই নেই!

সূত্র: রাইজিংবিডি