সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
অপরাধ ও দুর্নীতি

সিলেটে মা-মেয়েকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক১২ মে ২০১৭২ মিনিট পড়া
সিলেটে মা-মেয়েকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে মা-মেয়েকে ধর্ষণ এবং মুঠোফোনে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিমার আহমদ (২৮) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিমার আহমদ পেশায় রাজমিস্ত্রি। একই এলাকার এক গৃহবধূর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। ওই নারীর সঙ্গে প্রায় ছয় মাসের বিভিন্ন সময়ে প্রায় ২০ বার শারীরিক সম্পর্কের ভিডিও নিমারের মুঠোফোনে পাওয়া গেছে। ওই নারীর কিশোরী মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কের আরও পাঁচটি ভিডিও চিত্র পাওয়া যায় তার মুঠোফোনে। গত রবিবার থেকে ওই ভিডিও চিত্রগুলো মুঠোফোনে ছড়িয়ে পড়ার খবর পেয়ে নিমারকে শনাক্ত করে পুলিশ। এরপরে বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির জানান, ধরা পড়ার পর নিমার ঘটনার কথা স্বীকার করেছেন। তাঁর মুঠোফোনে ২৫টি ভিডিও চিত্র পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে আজ শুক্রবার মামলা করেছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় সন্ধ্যায় নিমারকে আদালতে পাঠানো হয়েছে।

মা-মেয়ের জবানবন্দি সংগ্রহ করা হয়েছে জানিয়ে জৈন্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদ আনোয়ার বলেন, ঘটনার শিকার ওই নারীর ভাষ্য, তাঁকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে প্রথম দফায় ধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করেন নিমার। পরে ওই ভিডিও চিত্র দেখিয়ে এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় ছয় মাসে নিমার তাঁকে একাধিকবার ধর্ষণ করেন। পরে তাঁর মেয়েকে নিমার একইভাবে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারণ করেন। সূত্র: কালের কণ্ঠ